ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

কাঠালিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় পিতার আত্মসমর্পণ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নেশাগ্রস্ত ছেলেকে ঘুমের মধ্যে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। নিহত যুবকের নাম মেহেদী হাসান মাসুম (২৫)। অভিযুক্ত পিতার নাম বারেক খান।

শনিবার দিবাগত রাতের দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের জেরে বারেক খান ধারালো অস্ত্র দিয়ে তার ছেলে মাসুমকে জবাই করে এবং কুপিয়ে হত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পরপরই অভিযুক্ত পিতা বারেক খান কাঠালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য পিতা সহ পরিবারের সদস্যদের নির্যাতন নিপিড়ন করতেন। নিহত মেহেদী হাসান পারিবারিকভাবে প্রায়ই ঝামেলা সৃষ্টি সহ পারিবারিক জীবন যাত্রাকে অতিষ্ঠ করে তুলেছিল। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজুর পরে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

কাঠালিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় পিতার আত্মসমর্পণ

আপডেট সময় ১২:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬