ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে মুদি দোকান থেকে ৩ বালতি ‘তাজা ককটেল’ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে তিন বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া বালতিগুলোতে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই এলাকার মানিক শিকদারের বাড়িতে অভিযান চালায় সেনাসদস্যরা। একপর্যায়ে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে তিনটি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ককটেলগুলো পাওয়া যায়। এ সময় একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনে পরাজিত সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুর চালায় স্থানীয় মোফাজ্জল, তার ছেলে জুয়েল ও মানিক শিকদার। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী অভিযানে ককটেল ও ব্যাটারিগুলো উদ্ধার করে।

১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত ককটেলগুলো নির্বাচন-পরবর্তী দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। উদ্ধার করা ককটেলগুলো আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হবে এবং পুলিশ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

মুন্সীগঞ্জে মুদি দোকান থেকে ৩ বালতি ‘তাজা ককটেল’ উদ্ধার

আপডেট সময় ১২:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬