ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

ভোলায় নিজ বাড়ির সামনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ১২:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৩ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলায় রাতের আঁধারে নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৫০) নামের এক বৃদ্ধ ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভুট্টো ওই গ্রামের মো. আক্তারুজ্জামানের ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভুট্টো তার বাড়ির সামনের রাস্তায় একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ পুলিশের প্রাথমিক ধারণা, মাদকের কারবার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ওসির দেওয়া তথ্যমতে, নিহতের নামে মাদক মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

ভোলায় নিজ বাড়ির সামনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬