ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইলের দুই নারী প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী সংসদ সদস্য হবার লড়াইয়ে নামেন। এদের মধ্যে মাত্র দুই জন নারী প্রার্থী ছিলেন। এই দুই নারী প্রার্থী হলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের গনসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী, বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনী ভুমিকা পালনকালী সাহসী নারী হিসেবে পরিচিতি পাওয়া ফাতেমা আক্তার বিথি এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার। মনোনয়ন পত্র বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বিভিন্ন অভিযোগে তাদের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন। পরে দুজনেই নির্বাচন কমিশনে আপিল করে তাদের মনোনয়ন পত্রের বৈধতা আনেন।

প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫%) ভোট না পাওয়ায় টাঙ্গাইলের আলোচিত দুই নারী প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ৪৭ জন প্রার্থীর মধ্যে মাত্র দুইজন নারী প্রার্থী ভোটারদের মাঝে ব্যাপক আলোচনায় আসেন। অনেকেই এই দুই নারী প্রার্থীকে নিয়ে আশাবাদী হয়ে উঠেন। নির্বাচনী প্রচারনাতেও সরব ছিলেন এই দুইজন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে এই দুই নারী প্রার্থীর ফলাফল নিয়ে অধির আগ্রহে ছিলেন জেলাবাসী। সকাল সাড়ে সাতটা হতে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আটটি আসনের ভোটের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক।

ঘোষিত ফলাফল অনুযায়ী টাঙ্গাইল-৫ (সদর) আসনের একমাত্র নারী প্রার্থী ফাতেমা আক্তার বিথি “মাথাল” প্রতিকে ভোট পেয়েছেন ২২১ ভোট। অন্যদিকে, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের একমাত্র নারী প্রার্থী আইনিন নাহার “হাঁস” প্রতিকে ভোট পেয়েছেন এক হাজার ৮৭ ভোট। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫%) ভোট না পাওয়ায় দুইজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

টাঙ্গাইলের দুই নারী প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় ০১:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬