ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

পীরগ‌ঞ্জে ভোট কারচুপির অভিযোগ ও পুনঃগণনার দাবী‌তে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

রংপুর-৬ পীরগঞ্জ আস‌নে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোট কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম। এর আগে তি‌নি হাজার হাজার কর্মী সমর্থকসহ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও সহকারী রিটা‌নিং অ‌ফিসা‌রের নিকট ভোট পুনঃগণনা ও ঘো‌ষিত ফলাফল স্থ‌গিতের আবেদন ক‌রেন।

শুক্রবার রাত সা‌ড়ে নয়টার সময় পীরগঞ্জ প্রেসক্লা‌বে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, সকল কেন্দ্রের ভোট গণনায় ও প্রদত্ত ফরম-১৬ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে।

বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি/পরিবর্তিত হয়েছে বলে প্রতিয়মান। অনেক ভোট কেন্দ্রেই পোলিং এজেন্টদের নিকট ফলাফল না লিখেই জোর পূর্বক অপূরণকৃত ফরম-১৬তে স্বাক্ষর নেয়া হয়েছে।

এজেন্টদের উপস্থিতি সত্ত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। কেন্দ্র ভিত্তিক ভোটের হিসাব ও ফলাফলের মধ্যে এবং গণভোটের হিসাব ফরম-০৩ এর মধ্যে গরমিল পরিলক্ষিত হয়েছে।

সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ কর্তৃক ভোটারগণকে ভোট প্রদানের জন্য গোল অফিসিয়াল সীল সরবরাহ করা হয়েছে। যা ভোট গণনার সময় উক্ত ব্যালট পেপার বাতিল বলে গণ্য করা হয়।
শুক্রবার রাত আটটার পর উপ‌জেলার বি‌ভিন্ন ইউনিয়ন থে‌কে হাজার হাজার ধা‌নের শীষ প্রতী‌কের কর্মী ও সমর্থক ভোট পুনঃগণনা ও ভোট চোর‌দের শা‌স্তির দা‌বি‌তে মি‌ছিল স্লোগানসহ উপ‌জেলা চত্ত‌রে সম‌বেত হ‌তে থা‌কেন। রাত নয়টায় সেখা‌নে উপস্থিত হয়ে ধা‌নের শীষ প্রতী‌কের প্রার্থী সাইফুল ইসলাম কর্মী সমর্থক‌দের শান্ত থাকার অনু‌রোধ জা‌নি‌য়ে ভোট পুনঃগণনার দাবী জানান। পাশাপা‌শি ভো‌রে গভীর রাত ১২টার পর থে‌কে উপ‌জেলার বি‌ভিন্ন স্থা‌নে বিএন‌পি নেতাকর্মী‌দের বা‌ড়ি ঘর ব‌্যবস‌্য প্রতিষ্ঠান লুটপাট ও মার‌পি‌টের তীব্র নিন্দা জা‌নি‌য়ে প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

পীরগ‌ঞ্জে ভোট কারচুপির অভিযোগ ও পুনঃগণনার দাবী‌তে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ১২:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬