ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

ধামরাইয়ে সব কেন্দ্রে বিজয়ী বিএনপি প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ৩ জনের জামানত বাজেয়াপ্ত

ঢাকা-২০ (ধামরাই) আসনে ১৪৭ কেন্দ্রের সব কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন। এছাড়া সর্বোচ্চ ব্যবধানের সমীকরনেও এগিয়ে আছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাতে ভোট গণনা শেষে ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নির্বাচনের এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

আসনটিতে মোট ১৪৭টি কেন্দ্রে মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১৬০৪২৮ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬৩৪৩টি ভোট।

এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান খান পেয়েছেন ৩০৭৬টি ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী মো. আরজু মিয়া পেয়েছেন ১৯৮টি ভোট, খেলাফতে মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. আশরাফ আলী পেয়েছেন ৯০৮৩ ভোট এবং এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৭৮ ভোট।

এ আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ১.জাতীয় পার্টির আহসান খান আছু (লাঙ্গল) ২. বাংলাদেশ জাসদ আরজু মিয়া মোটরগাড়ি(কার) ও ৩. এবি পার্টি হেলাল উদ্দিন (ঈগল) বাতিলকৃত ভোটের চেয়েও কম সংখ্যক ভোট পেয়েছেন। যেহেতু একেবারেই কমসংখ্যক ভোট পেয়েছেন তাই তাদের জামানত বাজেয়াপ্ত হবে

অন্যদিকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ১৫৮৪১২ ভোট এবং ‘না’ এর পক্ষে ভোট পড়েছে ৫০১১৪ ভোট।

আসনটিতে মোট ১৪৭টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৭০৯৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৫৭২৩ জন ভোটার। এর মধ্যে ৬১১৭টি ভোট বাতিল হয়েছে। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩.৫৫ শতাংশ।

বিজয়ী হওয়ার পর মো. তমিজ উদ্দিন বলেন, ১৪৭ কেন্দ্রের সব কেন্দ্রে বিজয়ী হওয়াটা অস্বাভাবিক কিছু না। দলের চেয়ারম্যান তারেক রহমানের নার্সিং এবং বিএনপির প্রতি জনগণের আস্থা থাকায় এ বিজয় সম্ভব হয়েছে। এখন ধামরাই সাজানোর সময়। সন্ত্রাস আর চাঁদাবাজমুক্ত ধামরাই গড়তে আমরা বদ্ধপরিকর। বেকার সমস্যা দুর করতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবো। নারীদের জন্য সরকারি অথবা বেসরকারিভাবে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবো। ধামরাইয়ের জনগণকে নিয়ে একটি সুন্দর ধামরাই গড়বো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

ধামরাইয়ে সব কেন্দ্রে বিজয়ী বিএনপি প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ৩ জনের জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় ১২:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬