ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর-৫ স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক নির্বাচিত

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৪ হাজার ৭০২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক (তালা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী জামাত-এনসিপি জোটের প্রার্থী ডাঃ আব্দুল আহাদ (শাপলাকলি) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট এবং বিএনপি প্রার্থী এ কে এম কামরুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাদ্দাম হোসেন জানান- দিনাজপুর-৫ আসনে এবারে বিএনপি, জামায়াত-এনসিপি জোট, জাতীয় পার্টি স্বতন্ত্র সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ¦ীতা করেন। এই আসনে ১৪১টি কেন্দ্রে এবারে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬জন ভোটারের মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার প্রায় ৭২ শতাংশ (৭১.৯৩৫%)। এ জেড এম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। স্বতন্ত্র নির্বাচন করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। ১৯৯৬ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

দিনাজপুর-৫ স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক নির্বাচিত

আপডেট সময় ১২:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬