সাতক্ষীরাবাসী আজ বড়ই হতভাগা – মজলুম নেতা সাতক্ষীরা-১ এর সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব যখন কারাগারে বন্দি, তখন তাঁর সহধর্মিণী, আইনজীবী শাহনারা পারভীন বকুল তালা-কলারোয়া সহ সাতক্ষীরা জেলার মানুষের জন্য স্বামীর শুন্যতা পূরণে রাতদিন পরিশ্রম করেছেন।
সাতক্ষীরার চারটি আসনে নারীদের অবদান ভুলে গিয়ে আমরা চরম মাসুল দিচ্ছি। অথচ সেই নারীরাই ছিলেন আমাদের উন্নয়ন ও আশার আলো। তাই সাতক্ষীরার মানুষের শেষ ভরসার স্থান হয়ে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মজলুম নেতা হাবিব ভাইয়ের সহধর্মিণী শাহনারা পারভীন বকুলকে মনোনয়ন দেওয়ার দাবি আজ সময়ের আহ্বান।
মরহুম বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর জাগরণে যে দৃষ্টান্ত রেখেছেন, তা যেন সাতক্ষীরায় আলোকবর্তিকা হয়ে কাজ করার সুযোগ পান বকুল ভাবি। তালা-কলারোয়ার তথা সাতক্ষীরার মানুষ এই আবেদন জননেতা, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণে পৌঁছে দিতে চায়।
আসুন, আমরা সকলে এই আবেদন জোরদার করি – সাতক্ষীরার নারীর অধিকার ও মানুষের মায়ার প্রতীক হয়ে শাহনারা পারভীন বকুলকে সংরক্ষিত আসনে এমপি করার জন্য আওয়াজ তুলি।
কামরুজ্জামান স্টাফ রিপোর্টার 
























