ফরিদপুর -৪(ভাঙ্গা -সদরপুর -চরভদ্রাসন) আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি সর্বমোট ১২৬৫৩০ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত ইসলামের মোঃ সরোয়ার হোসেন ৭৩৬২৩ ভোট পান।স্বতন্ত্র প্রার্থী এ,এ,এম মুজাহিদ বেগ ৫৫৮০৫ ভোট পেয়ে তৃতীয় হন।
চরভদ্রাসন একজন বাজার ব্যবসায়ী বলেন,ফরিদপুর -৪ এ শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে কোন প্রার্থী পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা শুনতে পারি নাই।
বিএনপির এক সমর্থক বলেন, টাকার কাছে মানুষ বিক্রি হয় না এটা ফরিদপুর -৪ বাসী প্রমান করে দিলো।এই বিজয় ফরিদপুর -৪ বাসীর বিজয়
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বিপুল ভোটে জয়লাভ করেন
-
চরভদ্রাসন প্রতিনিধি - আপডেট সময় ০৯:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৬১৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























