ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ-০৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু বেসরকারিভাবে নির্বাচিত

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে শেখ রেজাউল ইসলাম রেজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেন।

প্রাপ্ত ফলাফল অনুসারে, আত্রাই উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৫৪ হাজার ৮১৬টি, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৫২ হাজার ৪৭৬টি। অন্যদিকে রাণীনগর উপজেলায় ধানের শীষ প্রতীক পেয়েছেন ৫৩ হাজার ২৫৪টি ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৪৩ হাজার ৪১০টি ভোট।

নওগাঁ-৬ আসনে (আত্রাই-রাণীনগর) এ দুই উপজেলায় ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৭০টি, এবং দাঁড়িপাল্লা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬টি। ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু ১২ হাজার ১৮৪ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির মটর সাইকেল প্রতীকে ১৯৪৯০, বাংলাদেশ ইসলামি আন্দোলন রফিকুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৮০২ ও আতিকুর রহমান রতন মোল্লা (বিএরপি) হাতি মার্কা প্রতীকে ৫৩৯ ভোট পেয়েছেন।

নওগাঁ-৬ এ আসনে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বেসরকারি ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিজয়ী প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয় জনগণের রায়। আমি আত্রাই ও রাণীনগরের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

নওগাঁ-০৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট সময় ০৯:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬