ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি পেট্রোল ও অকটেন সরবরাহ উন্মুক্ত করার দাবি পাম্প মালিক সমিতির চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন গোয়াইনঘাটে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

চাঁদপুরের ৪ আসনে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। শুধু চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাঁচটি আসনের ৭১১টি ভোটকেন্দ্রের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল হাসান সরকার ফলাফল ঘোষণা করেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১১টি কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ১৫৬টি কেন্দ্রে ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১৬৬ কেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১৯টি কেন্দ্রের ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ) এমএ হান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট এবং জামায়াতের মো. বিল্লাল হোসেন মিয়াজী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৬৯২ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ১৫৯টি কেন্দ্রে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. মমিনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এলডিবির ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭৫ হাজার ৬৬০ ভোট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

চাঁদপুরের ৪ আসনে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র

আপডেট সময় ০৪:৩৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬