ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি পেট্রোল ও অকটেন সরবরাহ উন্মুক্ত করার দাবি পাম্প মালিক সমিতির চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন গোয়াইনঘাটে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

রংপুর-৬ পীরগঞ্জে দাঁড়িপাল্লার জয়, ২,৪২৫ ভোটে ধানের শীষকে হারিয়ে এমপি মাওলানা নুরুল আমিন

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা নুরুল আমিন ২ হাজার ৪২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামকে পরাজিত করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে গণনা সম্পন্ন হলে বেসরকারিভাবে মাওলানা নুরুল আমিনকে বিজয়ী ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাদের। বিজয়ী প্রার্থী মাওলানা নুরুল আমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় পীরগঞ্জবাসীর। আমি সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”
অপরদিকে পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয় দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। এ আসনে মোট ১১৩টি ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা ১১৮৮৯০ ভোট পায় এবং বিএনপি পায় ১১৬৯১৯ ভোট। শেষ পর্যন্ত ২৪২৫ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর জয় নিশ্চিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

রংপুর-৬ পীরগঞ্জে দাঁড়িপাল্লার জয়, ২,৪২৫ ভোটে ধানের শীষকে হারিয়ে এমপি মাওলানা নুরুল আমিন

আপডেট সময় ০১:৩২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬