ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

ব্রাজিলের ক্লাবে সুয়ারেজ

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে তিনি। বয়সটাও ৩৫ পেরিয়েছে। ইউরোপের ক্লাবে খেলার সুযোগটা হারিয়েছেন গেল বছরই। তবে খেলা ছাড়েননি লুইস সুয়ারেজ। কিন্তু উরুগুয়ের এই মহাতারকার বড় কোন দল থেকে ডাক মিলল না। নতুন বছরের শুরুতেই লিওনেল মেসির বন্ধু খেলতে যাচ্ছেন ব্রাজিলে। 

ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে নাম লেখালেন সুয়ারেজ। কিংবদন্তি এই স্ট্রাইকারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ব্রাজিলের ক্লাবটি গ্রেমিও-র অফিসিয়াল টুইটারেই জানা গেছে এই খবর। যেখানে লেখা হয়েছে, ‘তিনি এখন থেকে তিনি গ্রেমিও-তে। উরুগুয়ের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ চলে এসেছেন। এখন থেকে আমাদের জার্সিতে পথচলা শুরু হলো তার।’

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সুয়ারেজের সঙ্গে চুক্তি করেছে গ্রেমিও। উরুগুয়ের ন্যাসিওনাল থেকে এখন তিনি চলে যাচ্ছেন ব্রাজিলের ক্লাবে। সুয়ারেজের ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে মেসির সঙ্গে বার্সাতে। ২০১৪ সালে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন তিনি। সেখানেই জুটি বেঁধে প্রতিপক্ষের আতঙ্ক হয়ে উঠেন মেসি আর সুয়ারেজ।

দু’জন খেলেছেন একসঙ্গে সাত বছর। এর মধ্যে ১৯৮টি গোল করেছেন সুয়ারেজ। ২০১৫ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। চার লা লিগা ট্রফিও উঠেছে তার হাতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

ব্রাজিলের ক্লাবে সুয়ারেজ

আপডেট সময় ০২:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩