ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের বেডে শুয়ে ভোট দিলেন যুবদল নেতা

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কামরুল হাসান বাপ্পী নামে এক যুবদল নেতা হাসপাতালের বেডে শুয়ে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে অ্যাম্বুলেন্সযোগে এসে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। কামরুল হাসান মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।

কামরুল হাসান জানান, ‘১৫ দিন আগে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে মিঠানালা ইউনিয়নের আলিমপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। জাতীয় নির্বাচনে দলীয় প্রচারণায় পুরো সময় থাকতে না পারলেও যে কোন উপায়ে ভোট দেয়ার সংকল্প ছিল। তাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকের অনুমতি নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে এসে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি।’

একই এলাকার বাসিন্দা চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম জানান, যুবদল নেতা কামরুল হাসান ভোট দেয়ার তীব্র ইচ্ছা থেকে চিকিৎসকের বিশেষ অনুমতি নিয়ে আজ হাসপাতালের বেডে শুয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। বিষয়টি এলাকায় বেশ আলোচিত হয়েছে।

মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. শাহ আলম জানান, দুপুর একটার দিকে এই কেন্দ্রে অসুস্থ এক ভোটার হাসপাতালের বেডে শুয়ে ভোট দিতে আসেন। তার ভোট দেয়ার বুথ কেন্দ্রের দ্বিতীয় তলায় হওয়ায় আমরা বিপাকে পড়ি। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে চারজন সহযোগী দিয়ে হাসপাতালের বেডে শুয়ে ওই ভোটারকে দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে বিশেষ ব্যবস্থায় ভোট দেয়ার ব্যবস্থা করি আমরা। এতে আমাদের কিছুটা কষ্ট হলেও ওই ভোটার ভোট দিতে পেরেছেন এটি ভালো লেগেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

হাসপাতালের বেডে শুয়ে ভোট দিলেন যুবদল নেতা

আপডেট সময় ০৭:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬