ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলার ৬০৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল গণমাধ্যমকে জানান, জেলার চারটি সংসদীয় আসনে মোট ৭২ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছে।

তিনি জানান, উপজেলাভিত্তিক ভোটের হার হলো- সাতক্ষীরা সদর উপজেলায় ৭০.৯৩ শতাংশ, দেবহাটা উপজেলায় ৭২.৫০ শতাংশ, কলারোয়া উপজেলায় ৮১.৮৯ শতাংশ, তালা উপজেলায় ৭৫ শতাংশ, আশাশুনি উপজেলায় ৬৮.৭৮ শতাংশ, শ্যামনগর উপজেলায় ৬৮ শতাংশ এবং কালীগঞ্জ উপজেলায় ৭১.৯৮ শতাংশ।

পুলিশ সুপার বলেন, সারাদিন জেলার সব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ব্যালট গণনা কার্যক্রম শুরু হয়েছে। প্রসঙ্গত, সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

আপডেট সময় ০৭:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬