ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

বছরটা কখনো ভুলবেন না মেসি

লিওনেল মেসির ক্যারিয়ারে অর্জনের ঝুলিটা নেহায়েত কম নয়। তবু একটা বিশ্বকাপ শিরোপার আক্ষেপ আজন্ম তাকে পুড়িয়েছে। সে স্বপ্নটা সত্যি হয়েছে আজ থেকে দুই সপ্তাহ আগে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। তাতেই ২০২২ সালটা আর্জেন্টাইন মহানায়কের জীবনে হয়ে গেছে অবিস্মরণীয়।

২০২২ শেষে সেই স্মৃতিই আবারও রোমন্থন করলেন পিএসজি তারকা। ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি লিখলেন, ‘এমন একটা বছর শেষ হলো, যা আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে ছুটেছি, সেটা অবশেষে সত্যি হয়েছে।’

জীবনের সেরা বছরের স্মৃতি যখন রোমন্থন করলেন, সে পোস্টেরও একটা বড় অংশ জুড়ে রইল তার পরিবার। তিনি স্মরণ করলেন তার বন্ধুদেরও। তিনি বলেন, ‘তবে এর কোনো অর্থই থাকত না যদি এই আনন্দটা ভাগ করে নেওয়ার মতো আমার দারুণ একটা পরিবার না থাকত; যদি সে বন্ধুরা না থাকত যারা আমাকে সবসময় সমর্থন করে গেছে; আমি যখনই পড়ে গেছি, তখন যারা আমাকে মাটিতে পড়ে থাকতে দেয়নি, তারা না থাকত।’

নতুন বছরের শুরুতে বিশ্বজুড়ে নিজের বিশাল সমর্থকগোষ্ঠীর কথাও ভুলে জাননি তিনি। লিখেছেন, ‘এই বিশেষ স্মৃতিটা আমি তাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমাকে অনুসরণ করে, আমাকে সমর্থন করে। এই ভ্রমণটা আমি আপনাদের সবার সঙ্গে ভাগ করতে পেরেছি, বিষয়টা অসাধারণ। আর্জেন্টিনা, প্যারিস, বার্সেলোনা আর বিশ্বজুড়ে অগণিত শহর আর দেশ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, এটা ছাড়া এখানে আসা সম্ভব হতো না আমার পক্ষে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

বছরটা কখনো ভুলবেন না মেসি

আপডেট সময় ০২:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩