চাঁপাইনবাবগঞ্জ-১আসন শিবগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন জনগণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। শিবগঞ্জের বিভিন্ন কেন্দ্রে দুপুর ৩:৩০ মিনিট পর্যন্ত গড়ে ৫০% উপরে ভোট কাস্ট হয়েছে। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানা যায় যেভাবে ভোট দিতে মানুষ আসছে আশা করি ৬০% ভোট কাস্ট হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেক কেন্দ্রে সর্বাত্মক কঠোর অবস্থান নেওয়া হয়েছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। অনেক ভোটার জানান এত সুন্দর পরিবেশে নির্বাচন আগে ইতিমধ্যে দেখি নাই । বিএনপি’র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিয়া বলেন, নির্বাচন পরিবেশ নিয়ে আমি খুবই সন্তুষ্ট। ধন্যবাদ জানান প্রশাসনকে এছাড়াও দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মোঃ কেরামত আলী ভোটের পরিবেশ কেমন এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন এখন পর্যন্ত ভালো আছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরাও বলেন ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ -১ আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে
-
আলী নেওয়াজ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি - আপডেট সময় ০৪:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- ৬৪১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























