ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ বেরোবির ওয়েবসাইটে মিলছে না শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, বাড়ছে শিক্ষার্থীদের ভোগান্তি জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ ৪ লাখ টাকা ঘুষের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফেনী পৌরসভায় বদলি বিএডিসির আবুল খায়ের মো. নুরুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি ভিকারুননিসায় নানা অজুহাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা

পীরগ‌ঞ্জে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী ভোটাররা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। সকা‌লের শীত ও কুয়াশা উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই অনেক নারী ভোটার কেন্দ্রে এসে উপস্থিত হন এবং ধৈর্য সহকারে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ক‌য়েক‌টি কেন্দ্র ঘুরে দেখা যায়, তরুণী থেকে শুরু করে বয়স্ক নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বড় আলমপুর আবুল হো‌সেন দা‌খিল মাদ্রাসার ভোটার হা‌লিমা জানান, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নিজেদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বাস থেকেই তারা সকাল সকাল কেন্দ্রে এসেছি। একই কে‌ন্দ্রের ভোটার দিপা ম‌নি প্রথমবার ভোট দিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করে ব‌লেন, আমি প্রথম ভোট দি‌তে এসে‌ছি। আমার অ‌নেক ভা‌লো লাগ‌ছে। আশা কর‌ছি যা‌কে ভোট দিব তি‌নি জয়ী হ‌বেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতর ও বাইরে দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কর্মকর্তারা জানান, নারী ভোটারদের অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল

পীরগ‌ঞ্জে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী ভোটাররা

আপডেট সময় ১০:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬