সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

অন্যায়ের প্রতিবাদ করায় শুটার কলিকে বহিষ্কার

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন দেশের তারকা শুটার কামরুন নাহার কলি। এমনকি ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে প্রকাশ্যে কথা বলেন তিনি। কলির সঙ্গে আরও কয়েকজন শুটারও সরব ছিলেন। তবে অন্যায়ের প্রতিবাদ করায় শাস্তি পেয়েছেন কলি একাই।

গত জানুয়ারিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সোমবার এক বছরের জন্য কামরুন নাহার কলিকে শুটিং থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে শুটিং ফেডারেশন। ফেডারেশনের কর্মকর্তাদের রোষানলের শিকার হয়েছেন বলে এই বহিষ্কারে তাঁর কোনো আফসোস নেই। বরং দেশে নতুন সরকার এলে ইতিবাচক কিছু হবে বলে আশাবাদী কলি।

কলির বিরুদ্ধে প্রশিক্ষণ ক্যাম্পের কোড অব কন্ডাক্টের ৭টি ধারায় বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাঁকে এ শাস্তি দিয়েছে ফেডারেশন। গত ২৫ জানুয়ারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানমের সঙ্গে দেখা করতে যান কলি। সেই সময় কলিসহ আরও কয়েকজন শুটারের সঙ্গে সাক্ষাৎ করেননি ফেরদৌস আরা। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যেখানে কলিকে দেখা গেছে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার সুযোগ চাইতে। আর এই বিষয়টিকে ভিন্ন দিকে নিয়েছে ফেডারেশন। কলির বহিষ্কারের চিঠিতে উল্লেখ আছে ‘অপমানজনক হুমকিমূলক ও আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করেন।’

কলির বহিষ্কারের বিষয়টি নজরে আনলে ফেরদৌস আরা গতকাল সমকালকে বলেন, ‘কিছু করেছেন বলেই তো বহিষ্কার করা হয়েছে ওকে (কলি)। ডিসিপ্লিন ভঙ্গ করার পর তাকে আমরা শোধরানোর সুযোগ দিয়েছিলাম; কিন্তু সে শুধরায়নি। এখন আপনি অন্যায় করবেন, তার শাস্তি হবে না; তা তো হতে পারে না। আর আমি কারও দ্বারা প্ররোচিত হই না। তার বিরুদ্ধে শাস্তিটা নিয়ম মেনেই হয়েছে।’

কলির দাবি তিনি রোষানলের শিকার, ‘বহিষ্কারে আমার কোনো আফসোস নেই। কারণ আমি একটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, প্রতিবাদ করছি। তদন্ত রিপোর্টে আমার অভিযোগের সত্যতা পাওয়া গেছি। আমি তাদের রোষানলের শিকার। আমার কারণে দুর্নীতি এবং তাদের সব অপকর্ম প্রকাশ পেয়েছে। তাই মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বহিষ্কার করেছে। আশা করি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে ভালো একটি সরকার গঠন হলে তারা ভালো একটি সিদ্ধান্ত নিবে। এই কমিটি থেকে আমি ভালো কিছু আশা করছি না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

অন্যায়ের প্রতিবাদ করায় শুটার কলিকে বহিষ্কার

আপডেট সময় ০৩:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬