সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

যুব বিশ্বকাপের সেরা একদশে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। ব্যক্তিগত পারফরম্যান্সেও আলো ছড়াতে পারেননি কেউই। তাই আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশেও জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।

আইসিসির ঘোষিত টুর্নামেন্ট সেরা একাদশে সবচেয়ে বেশি ক্রিকেটার রাখা হয়েছে রানার্সআপ ইংল্যান্ড দল থেকে। তাদের তিনজন আছেন এই তালিকায়। এমনকি অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্বও পেয়েছেন ইংলিশ থমাস রু।

চ্যাম্পিয়ন ভারত থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন দুইজন ক্রিকেটার। সেমিফাইনাল খেলা আফগানিস্তানেরও আছেন দুইজন। এ ছাড়া শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান থেকে একজন করে ক্রিকেটার রাখা হয়েছে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ:
বৈভাব সূর্যবংশী (ভারত), ভিরান চামুদিথা (শ্রীলঙ্কা), ফয়সাল খান শিনোজাদা (আফগানিস্তান), থমাস রু (অধিনায়ক ও উইকেটরক্ষক, ইংল্যান্ড), অলিভার পিক (অস্ট্রেলিয়া), বেন মেয়েস (ইংল্যান্ড), কানিক চৌহান (ভারত), নুরিস্তানি ওমারজাই (আফগানিস্তান), ভাইটেল লস (ওয়েস্ট ইন্ডিজ), আলি রাজা (পাকিস্তান) ও ম্যানি লামসডেন (ইংল্যান্ড)।

দ্বাদশ ব্যক্তি: হানিল প্যাটেল (ভারত)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

যুব বিশ্বকাপের সেরা একদশে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের

আপডেট সময় ০৬:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬