সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯২ বার পড়া হয়েছে

ফুটবল ক্যারিয়ারের শেষপ্রান্তে অবস্থান করছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে আমেরিকার এমএলএস কাপে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। হয়তো এখানেই পেশাদার ফুটবলের শেষ দেখছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। কিন্তু আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে শৈশবের ক্লাবে ফেরাতে চাইছে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব কর্তৃপক্ষ।

২০২৭ সালের প্রথমার্ধে তাকে দলে ভেড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে ক্লাবের শীর্ষ এক কর্মকর্তা। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে।

নিওয়েলসের সহ-সভাপতি হুয়ান ম্যানুয়েল মেডিনা বলেন, ‘‘এটি শুধু ক্লাবকেন্দ্রিক উদ্যোগ নয়। এটা নিওয়েলসের চেয়েও বড় একটি প্রকল্প। রোজারিও শহর, প্রদেশ এবং আর্জেন্টাইন ফুটবল—সবাই এতে জড়িত।”

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। গত অক্টোবরে তিনি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, যা চলবে ২০২৮ সালের শেষ পর্যন্ত। এই সময়ে ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতাতেও বড় ভূমিকা রেখেছেন তিনি।

এমএলএসে ইতিহাসও গড়েছেন মেসি। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এমএলএসের সবচেয় মূল্যবান পুরস্কার জিতেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

৩৮ বছর বয়সী মেসি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলেছেন। সেখান থেকেই পাড়ি জমান বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়।

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে তিনি জিতেছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ এবং ৩টি ক্লাব বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি। সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট করেন তিনি। যার মাধ্যমে পেলের রেকর্ডকেও পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

আপডেট সময় ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬