ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৫ বার পড়া হয়েছে

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মধ্যে ডেমরা থানা দুজন, সূত্রাপুর থানা দুজন, মোহাম্মদপুর থানা তিনজন, তেজগাঁও থানা একজন, খিলক্ষেত থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, দক্ষিণখান থানা দুজন ও শাহবাগ থানা একজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ৮ থানা পুলিশ।

ডেমরা থানা পুলিশ মো. শরীফ (৩৯) ও মো. বাবু মিয়া ওরফে বাবুলকে (৪১), সূত্রাপুর থানা পুলিশ ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮) ও মো. আল-আমিন সরদারকে (৩২), মোহাম্মদপুর থানা পুলিশ মো. নয়ন (১৮), মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫) ও মো. কবির হোসেনকে (৩৫), তেজগাঁও থানা পুলিশ মো. লিটন বেপারীকে (৬০), খিলক্ষেত থানা পুলিশ মো. সেলিমকে (৩৮) গ্রেপ্তার করে।

এ ছাড়া যাত্রাবাড়ী থানা পুলিশ মো. জুয়েল (২৫), মো. বাবু ওরফে ছোট বাবু (২৫), মো. হায়দার হোসেন তপু (৪০), মো. ইমরান (২৭) ও মো. মাহমুদুল হাসান (২৫), দক্ষিণখান থানা পুলিশ মো. কারুল ইসলাম শিবলু (২৯) ও মো. আলামিনকে (৩৬), শাহবাগ থানা পুলিশ মো. মান্নান মিয়াকে (৩০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭

আপডেট সময় ০৭:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬