সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নতুন বছরে নিজেকে ভালো রাখতে যে কাজগুলো করবেন

নতুন বছর তো চলেই এলো। এখন কি ফিরে দেখার সময় নাকি সামনে তাকানোর সময়? আপনি যদি একজন আশাবাদী মানুষ হন তবে ফিরে দেখার পাশাপাশি সামনেও তাকিয়ে দেখবেন। আগামী একটি বছর কীভাবে কাটালে তা সবচেয়ে ভালো হবে, সেদিকেও খেয়াল রাখবেন। এটি ঠিক যে আমরা প্রতি বছরই অনেককিছু পরিকল্পনা ও প্রতীজ্ঞা করি, কিন্তু তার সবগুলো পালন করা সম্ভব হয় না। তবে সব না হোক, অধিকাংশ মেনে চলার চেষ্টা করা যেতেই পারে। জেনে নিন নতুন বছরে নিজেকে ভালো রাখতে কোন কাজগুলো করতে পারেন-

নিজের যত্ন নিন

প্রতিদিন প্রকৃতির মাঝে ১৫ মিনিট সময় কাটান

ব্যায়াম করুন আনন্দ নিয়ে

নতুন বছরে ব্যায়াম শুরু করার জন্য এটি দারুণ একটি আইডিয়া হতে পারে। তবে সবার আগে এমন কোনো ব্যায়াম বেছে নিন যা আপনার কাছে ভালোলাগে। কেবল করতে হয় বলেই করা, এমন হলে সেই ব্যায়াম থেকে উপকার পাবেন না এবং তা নিয়মিতও করতে পারবেন না। মনের মতো ধরন খুঁজে পাওয়ার আগ পর্যন্ত কয়েক রকম ব্যায়াম প্রাকটিস করে দেখতে পারেন।

পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খান

পরিমিত ও সঠিক সময়ে খাবার খাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। যে খাবারটি খেতে খুব ইচ্ছা করছে তা থেকে নিজেকে পুরোপুরি বঞ্চিত রাখবেন না, এর বদলে অল্প করে খান। নয়তো সেই খাবারের প্রতি আকর্ষণ আরও বেড়ে যাবে। কোনো বেলার খাবার বাদ দেবেন না। এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একটি অভ্যাস। প্রয়োজনে একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে আপনার ডায়েট প্লান ঠিক করে নিন। সেইসঙ্গে পান করতে হবে পর্যাপ্ত পানি। এটি ভেতর থেকে দূষিত পদার্থ বের করে দিয়ে আপনাকে সতেজ রাখবে।

ইতিবাচক মানুষের সঙ্গ বেছে নিন

সৎসঙ্গ শব্দটি শুনেছেন নিশ্চয়ই? একজন ইতিবাচক মানুষের কাছাকাছি থাকলে আপনার পথচলা আরও সহজ হয়ে যাবে। হতাশা আপনাকে নিমজ্জিত করতে পারবে না। এমন মানুষ চারপাশে থাকলে তা আমাদের শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। যারা আপনার জীবনে মূল্যহীন কিংবা আপনাকে এগিয়ে যেতে কোনো রকম সাহায্যই করে না তাদের এড়িয়ে চলুন।

স্ট্রেস দূরে রাখুন

নতুন বছরে স্ট্রেস থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করুন। সব ধরনের হতাশা, ভয়, উদ্বেগ ঝেড়ে ফেলুন। এর পরিবর্তে নিজের দিকে মনোযোগী হোন। নিজের কাজগুলো সম্পর্কে ভাবুন। গেল একটি বছরে আপনি কী করতে পারেননি তা ভেবে হতাশ না হলে আগামী একটি বছরে কী করবেন তা নিয়ে ভাবুন। নিজের শখের কাজগুলো করতে পারেন। পরিবারকে সময় দিন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। বই পড়ুন। ধর্মীয় গ্রন্থ পড়ুন, নিজ নিজ প্রার্থনায় মন দিন। সময় পেলেই কাছে কিংবা দূরে কোথাও বেরিয়ে পড়ুন। এসব কাজ আপনার জীবন থেকে স্ট্রেস দূর করে দেবে। জীবন সুন্দর হয়ে উঠবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নতুন বছরে নিজেকে ভালো রাখতে যে কাজগুলো করবেন

আপডেট সময় ০৫:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২