নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে গ্রাম থেকে শহর, হাটে বাজারে, আনাচে-কানাচে, শিশু-কিশোর, বৃদ্ধ-বিদ্যা, কৃষক,বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ধানের শীষের জয় জয় কর ধনী শোনা যাচ্ছে, আব্দুল আজিজ, কৃষক, শ্রমিক সমাজে সবার কাছে দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণজোয়ারের সৃষ্টি করেছে, ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ।
নাটোর জেলার (বড়াইগ্রাম গুরুদাসপুর) উপজেলার আয়তন, ২৯৯.৬০ বর্গ। বড়াইগ্রাম উপজেলায় ৭টি ইউনিয়ন, ২ টি পৌড়সভায় ধানের শীষের অনেক পথ অন্য প্রার্থীর চেয়ে এগিয়ে।
গুরুদাসপুর উপজেলায় ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা । এর মধ্যে বড়াইগ্রাম উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,২৪,৭০২৩ জন,যার মধ্যে পুরুষ ভোটার ১,৫৩,১৫৩জন এবং মহিলা ভোটার ১,৪১,৫৭০ জন এবং গুরুদাসপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৯৪,২২৮ জন, পুরুষ ভোটার সংখ্যা ৯১,০৭১জন মহিলা ভোটার সংখ্যা ১,০৩,১৫৭জন।
এ আসনটি পূর্বে আওয়ামী লীগের আসন নামে পরিচিত ছিল, কিন্তু আব্দুল আজিজের দক্ষ পূর্ণতায় বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের স্বৈরশাসনের কারণে, আব্দুল আজিজ এর পক্ষে ধানের শীষের জয় জয় কর প্রতিধ্বনি শোনা যাচ্ছে।বিগত বছর গুলোর
দুই উপজেলায় অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করার লক্ষ্যে নাটোর-৪:(বড়াইগ্রাম গুরুদাসপুর ) আসনটি এলাকাবাসীকে উপহার দিতে চাই।
অধ্যক্ষ, আশরাফ আলী জানিয়েছেন, গত (২২শে জানুয়ারি) থেকে সকাল থেকে দিবারাত্রি পর্যন্ত তার নিজের ইউনিয়ন থেকে শুরু করে এখনো পর্যন্ত মোট বড়াইগ্রাম উপজেলায় ২ টি পৌরসভা, ৭টি ইউনিয়নে ক্যাম্পেইন শেষ করেছি এতে নাটোর ৪ আসনে ভোটারদের মধ্যে ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ ভোটার মাঝে সে গণজোয়ার সৃষ্টি করেছে।
এ বিষয়ে জোনাইল ইউনিয়নের সার্বিক খবর জানতে চাইলে, বড়াইগ্রাম উপজেলা উপদেষ্টা মন্ডলের সমন্বয়ক, লিয়াকত হোসেন আলম, নূর মোহাম্মদ নূর আলী তারা বলেন, কিছুদিন আগেও জোনাল্ড ইউনিয়ন বিএনপির মধ্যে এক ধরনের গ্রুপিং সৃষ্টি হয়েছিল ইনশাল্লাহ সেই বিষয়গুলো আমরা সমাধান করতে সক্ষম হয়েছি, এই বিষয়ে আরো যুবদলের সিনিয়ার সহ- সভাপতি প্রভাষক, এনামুল হক বিদ্যুৎ বলেন,জোনাইল ইউনিয়নে সবচেয়ে ভালো অবস্থানে আব্দুল আজিজ এর পক্ষে ধানের শীষের চৌমুহান সবার আগে অবস্থান করছে, ইনশাল্লাহ ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। এখনো পর্যন্ত মাঠের
অবস্থা অনুযায়ী আব্দুল আজিজ কে ভোটের দিক থেকে এগিয়ে রাখলেন।
অন্যদিকে চাঁন্দাই ইউনিয়নের ভোটার মিলন খাঁ বলেন, এ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে নগর ইউনিয়নের আব্দুস সালাম বলেন, এ আসনটিতে ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, ১ লক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করবে । গোপালপুর ইউনিয়নের, আকাশ খন্দকার বলেন, এই আসনের ধানের শীষের প্রার্থী যেভাবে গণজোয়ার সৃষ্টি করেছে তাতে মনে হচ্ছে সবার থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী পাস করবেন।
সাধারণ ভোটারের মতে এখনো পর্যন্ত মাঠ জরিপে বলা মুশকিল হয়ে পড়েছে কে কোন প্রতীকে এগিয়ে আছেন। কিন্তু নাটোর-৪ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে আব্দুল আজিজ, এলাকায় নারী-পুরুষ, বৃদ্ধ- বৃদ্ধা, কৃষক-শ্রমিক, শিশু-কিশোর সবার মধ্যে গণজোয়ার সৃষ্টি করেছে বলে জানা গেছে।
এস এম আয়নুল হক, রাজশাহী ব্যুরো 



















