ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাউন্ডারি ওয়াল না থাকায় ঝুঁকিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সয়ড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) না থাকায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে শতাধিক শিক্ষার্থী। আন্ত জেলার ব্যস্ত সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়টির সামনে একটি শিল্পপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন ভারী ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল অব্যাহত থাকলেও শিক্ষার্থীদের সুরক্ষায় এখনো নির্মাণ করা হয়নি কোনো বাউন্ডারি ওয়াল।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠ ও চারপাশ সম্পূর্ণ খোলা অবস্থায় রয়েছে। টিফিনের সময় কিংবা খেলাধুলার ফাঁকে অনেক শিক্ষার্থী বিদ্যালয় চত্বর ছেড়ে সড়কের কাছাকাছি চলে যায়। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারজুকুল হাসান জানান, বাউন্ডারি ওয়াল নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বরাদ্দ না পাওয়ায় কাজটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানান।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও জানায়, খেলার সময় বা বিদ্যালয়ে চলাফেরার সময় তারা নিরাপত্তাহীনতায় ভোগে। দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ হলে তাদের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করে।
অভিভাবক স্বপন মিয়া বলেন, “সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছে। বিভিন্ন বিদ্যালয়ে নতুন ভবন ও অবকাঠামো নির্মাণ হচ্ছে। কিন্তু আমাদের এই বিদ্যালয়ে এখনো বাউন্ডারি ওয়াল নির্মাণ হয়নি। রাস্তার পাশে বিদ্যালয় হওয়ায় সন্তানদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।”
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, “বিদ্যালয়টির বাউন্ডারি ওয়ালের প্রয়োজনীয়তার বিষয়টি আমাদের জানা আছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।”
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সয়ড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ করা জরুরি। এতে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বাউন্ডারি ওয়াল না থাকায় ঝুঁকিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা 

আপডেট সময় ০৭:৫১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬