ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে মাদ্রাসা থেকে বোরখা পরা যুবক আটক, চাকু ও ওষুধ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মাদ্রাসা থেকে বোরখা পরিহিত এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চাকু ও সন্দেহজনক ওষুধ উদ্ধার করা হয়।

উপজেলার খোন্দকারকান্দি গ্রামের হাবিব শেখ (২২) বোরখা পরিহিত অবস্থায় চাকু ও সন্দেহজনক ওষুধ নিয়ে লোহাচূড়া গ্রামের মুকসুদপুর মডেল মহিলা ফাজিল মাদ্রাসায় প্রবেশ করে। সংবাদ পেয়ে মুকসুদপুর থানার এসআই আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

লোহাচূড়া মুকসুদপুর মডেল মহিলা ফাজিল মাদ্রাসার জুনিয়র মৌলভী কাজী আব্দুল কাদের জানান, উপজেলার খোন্দকারকান্দি গ্রামের শুকুর আলী শেখের ছেলে ও খোন্দকারকান্দি ঈদগাহ কওমি মাদ্রাসার শিক্ষক হাবিব শেখ বোরখা পরিধান করে ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে মাদ্রাসার ভেতরে প্রবেশ করে দাখিল পরীক্ষার্থী হালিমা খানমের সঙ্গে দেখা করার চেষ্টা করে। হালিমা খানম টুকু শেখের কন্যা এবং একই গ্রামের বাসিন্দা।

ঘটনাটি শিক্ষকদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তারা হাবিব শেখকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে একটি চাকু এবং একটি ওষুধের বোতল উদ্ধার করা হয়।

পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ মুকসুদপুর থানায় সংবাদ দিলে মুকসুদপুর থানার পুলিশ এসআই আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে হাবিব শেখকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় জনগণ জানিয়েছেন, হাবিব শেখ খোন্দকারকান্দি ঈদগাহ কওমি মাদ্রাসার শিক্ষক। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে মাদ্রাসা থেকে বোরখা পরা যুবক আটক, চাকু ও ওষুধ উদ্ধার

আপডেট সময় ০৫:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬