ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

বিশ্বকাপ ফাইনালের এক দিন আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন দুই সমর্থক।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে তারা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে নিজেদের নতুন সমর্থনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেন।
জানা গেছে, ওই দুই যুবক হলেন রাতইল ইউনিয়নের বাসিন্দা হাসিব মুন্সি ও ওহিদুল শেখ। তারা দীর্ঘদিন ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে তারা ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে হাসিব মুন্সি ও ওহিদুল শেখ বলেন, মেসির অসাধারণ নৈপুণ্য ও নেতৃত্ব আমাদের মুগ্ধ করেছে। তাই আমরা ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতেই ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছি। ঘটনাটি দেখতে স্থানীয় শতাধিক মানুষ সেখানে ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

আপডেট সময় ০৭:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬