ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর

ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫ 

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে জমি মাপাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকসহ একই পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা  যায়, শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল প্রায় ৯টায় ফরিদপুর সদর উপজেলার ১০ নম্বর কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে জমি মাপার বিষয়ে স্থানীয়দের দাওয়াত দেওয়ার সময় মোহাম্মদ ইউসুফ মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং তার মাথায় গুরুতর আঘাত করে।
ইউসুফ মিয়াকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছোট ছেলে মো. মাফিকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিক মোহাম্মদ মাহাবুব মিয়ার ওপরও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। হামলায় তাকে গুরুতরভাবে মারধর করা হয় এবং তার হাত-পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া ইউসুফ মিয়ার স্ত্রী ফরিদা আক্তার ও মেয়ে ঋতুকেও এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত  মাজেদ মিয়া (পিতা: নুরুজ্জামান), হাসেম মিয়া (পিতা: নুরুজ্জামান), সাব্বির মিয়া (পিতা: মাজেদ মিয়া), নাজিম মিয়া (পিতা: মাজেদ মিয়া) এবং কালাম মিয়া (পিতা: নুরুজ্জামান)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে আহতরা জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো

ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫ 

আপডেট সময় ০৫:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬