ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩জন গ্রেপ্তার 

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬৫০ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২শত পিস ইয়াবা সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বাবলু (৪০) হীরালাল (৩২) মো: রাহাত শেখ (৩০)
গতকাল বুধবার ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাদক ব্যাবসায়ী বাবুলের বসতঘর থেকে ২শত পিস ইয়াবা সহ তাদের আটক করেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এস আই) মো: মেহেদী হাসানের নেতৃত্বে একটি অভিযানিক দল।
আটককৃতরা দীর্ঘদিন যাবত ওই এলাকা সহ আশেপাশের এলাকায় ইয়াবার খুচরা ও পাইকারি ব্যাবসা করে আসছেন বলে জানা গেছে। প্রধান আসামি বাবুল পক্ষিয়া ৯নং ওয়ার্ডের শুক্কুর আলীর ছেলে বাকী দুজন বাবুলের কাছে মাদকের সরবরাহ করে থাকে, অপর আসামি হীরালাল ঢাকার খিলগাঁও এলাকার গোরান বাজার এলাকার বাসিন্দা। রাহাত শেখ বাগেরহাটের মোরলগঞ্জে এলাকার তার বাবার নাম হামিদ শেখ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)  মনিরুজ্জামান দৈনিক আমাদের মাতৃভূমি ‘কে’ জানান, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাবুলকে তার দুই সহযোগী সহ আটক করে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩জন গ্রেপ্তার 

আপডেট সময় ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬