সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

উইজডেনের বর্ষসেরা দলে মিরাজ

আজ শেষ হচ্ছে ২০২২ সাল। সবশেষ বছর ২০২২-এর খেলা পর্যালোচনা করে ওয়ানডে ক্রিকেটের সেরা পারফর্মারদের নিয়ে বর্ষসেরা দল গড়েছে উইজডেন। যেখানে ১ জানুয়ারি, ২০২২ থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যকার পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ডট কমের লেখকরা। যেখানে জায়গা পেয়েছেন টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ থেকে কেবল মিরাজই রয়েছেন এই একাদশে। এছাড়া অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড থেকে আছেন দুইজন করে। বাকি ২ জন যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়ারল্যান্ড থেকে এই দলে সুযোগ পাননি কেউই। জিম্বাবুয়ের সিকান্দার রাজা এই দলে আছেন দ্বাদশ ব্যক্তি হিসেবে।

বছরজুড়ে বল-ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন মিরাজ। তাই অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন এই একাদশে। ২০২২ সালে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন মিরাজ।

২০২২ এ ৬৮.৭৫ গড়ে ৫৫০ রান করা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড আছেন ওপেনার হিসাবে। আরেক ওপেনার হিসেবে রয়েছেন পাকিস্তানের হয়ে ৭২.১৪ গড়ে ৫০৫ রান করা ইমাম উল হক। তিনে রয়েছেন ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করা পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চার নম্বরে জায়গা পোক্ত করেছেন ৫৫.৬৯ গড়ে ৭২৪ রান করা শ্রেয়াস আইয়ার।

এছাড়া উইকেটরক্ষক হিসাবে আছেন নিউজিল্যান্ডের হয়ে ৫৫.৮০ গড়ে ৫৫৮ রান করা টম ল্যাথাম। ৬ নম্বরের রয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাসি ফন ডার ডাসেন। করেছেন ৭৯.৩৩ গড়ে ৪৭৬ রান। সাতে রয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

উইজডেনের বর্ষসেরা দলে মিরাজ

আপডেট সময় ০৩:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২