ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

নতুন বছর শুরুর আগে উদ্দাম পার্টিতে মজলেন মেসি

বিশ্বকাপ শেষ হয়ে গেছে প্রায় দুই সপ্তাহ আগে। তবে লিওনেল মেসিদের মনে সেই বিশ্বকাপের রেশ রয়ে গেছে এখনো। হবেই না কেন, অনেক প্রতীক্ষার পর যে অবশেষে ধরা দিয়েছে বিশ্বকাপ নামের সোনার হরিণ! সেই বিশ্বকাপ জয়ের পর থেকে দেশেই আছেন লিওনেল মেসি। বিশ্বজয়ের আনন্দটা ভাগ করে নিচ্ছেন আপনজনদের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে। 

বিশ্বকাপ জয়ের পর থেকে নিজের জন্মের শহর রোজারিওতেই আছেন তিনি। সোনায় মোড়ানো বছরকে বিদায় দেওয়ার ঠিক আগে পার্টিতে মজেছেন তিনি। সেই পার্টিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অনেকেই হাজির ছিলেন। এখানেই শেষ নয়, সেই দলের বাইরেও সাবেক-বর্তমান আর্জেন্টাইন খেলোয়াড়রা এসেছিলেন সেই পার্টিতে। ছিল তার পরিবারও। সেই পার্টির জন্য কড়া নিরাপত্তাও রাখা হয়েছিল সে শহরে। বিশ্বজয়ের পর মেসি আর্জেন্টিনায় ফেরেন গত ২০ ডিসেম্বর। এক দিন পরই তিনি বাড়িতে চলে যান। বড় দিনটাও কাটিয়েছেন সেখানেই, সঙ্গে যোগ দিয়েছিলেন লুইস সুয়ারেজ ও আন্দ্রেস ইনিয়েস্তারা।

এবার বছর শেষের আগে বড় এক পার্টির আয়োজন করলেন তিনি। রোজারিওর সান্তা ফে’তে সিটি সেন্টারে আয়োজিত হয় সে পার্টি। নাম ছিল ‘চ্যাম্পিয়নদের উৎসব’। সেই অনুষ্ঠানে ছিলেন আনহেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক্সি রদ্রিগেজরা। সেখানে গান গেয়েছে লা মস্কা নামের এক ব্যান্ড। বিশ্বকাপের সময় মেসিদের নিয়ে গাওয়া মুচাহোস গানটি দারুণ জনপ্রিয়তা পায়। সেই গান এই চ্যাম্পিয়নদের উৎসবেও গায় ব্যান্ডটি। পার্টিটি মূলত মেসির আমন্ত্রিতদের জন্যই সীমাবদ্ধ ছিল। তবে তা দেখতে প্রচুর মানুষ জড়ো হন সিটি সেন্টারের বাইরে। তাদের নিয়ন্ত্রণ করতে বেশ বেগই পেতে হয়েছে পুলিশকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

নতুন বছর শুরুর আগে উদ্দাম পার্টিতে মজলেন মেসি

আপডেট সময় ০১:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২