ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

সর্বকালের সেরা হওয়াটা গর্বের : সাকিব

কে হবেন সর্বকালের সেরা? শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সকলের কাছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বারংবারই। তবে কাজী মোহাম্মদ সালাউদ্দিন, নিয়াজ মোর্শেদকে পেছনে ফেলে শেষ পর্যন্ত সাকিব আল হাসানকেই বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিবের অর্জন নেহায়েত কম নয়। অনেক অনেক অর্জনের সাথে নতুন করে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হওয়ায় বিশ্বসেরা এই অলরাউন্ডারের মুকুটে যোগ হয়েছে নতুন পালক। তাইতো অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলার এক পর্যায়ে সাকিব জানিয়েছেন এটা তার জন্য অনেক গর্বের বিষয়।

এই পুরস্কার এগিয়ে যেতে আরো অনুপ্রেরণা যোগাবে বলে মনে করে সাকিব বলেন, ‘এই পুরস্কার আপনাকে আরও বেশি দায়িত্বশীল করবে। অনুপ্রাণিত করবে। এমন বিষয় যে কাউকেই অনেক বেশি অনুপ্রাণিত করে। সে ক্ষেত্রে এমন একটা পুরস্কার আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক ও দায়িত্বের। আমি চেষ্টা করব সামনেও ভালো করে যাওয়ার।’

খেলার মাধ্যমে দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জানিয়ে সাকিব বলেন, ‘আমাদের সবারই দায়িত্ব আছে যার যার জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। যেহেতু আমরা খেলার মানুষ, আমরা খেলার মাধ্যমে এগিয়ে নিতে পারি। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

সর্বকালের সেরা হওয়াটা গর্বের : সাকিব

আপডেট সময় ০১:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২