ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে রোনালদো

গুঞ্জনটা বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে গত রাতে এসেছে চূড়ান্ত ঘোষণা। ইউরোপীয় ফুটবলে ইতি ঘটল ক্রিশ্চিয়ানো রোনালদো যুগের। প্রায় দেড় মাস দলবিহীন থাকার পর রোনালদো যোগ দিলেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।

বিশ্বকাপের আগে বহু আলোচনার জন্ম দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার সবশেষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ ও কোচ এরিক টেন হ্যাগের কড়া সমালোচনা করেন। এর কয়েক দিন পরই দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে রেড ডেভিলরা। রোনালদো এরপর থেকেই ছিলেন কোনো ক্লাব ছাড়া।

দ্বিতীয় দফায় গেল বছরের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোনালদো। নিজে গোল করলেও দলের পারফর্ম্যান্সটা গিয়েছিল পড়ে। আগের বারের রানার্স আপরা গেল মৌসুমে লিগ শেষ করেছিল ছয়ে থেকে। ফলে ফসকে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগটাও।

সে কারণে গত গ্রীষ্মে রোনালদো ম্যান ইউনাইটেড ছাড়তে চেয়েছিলেন, যেতে চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে খেলা কোনো ক্লাবে। তবে তার সে চেষ্টা আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত কোথাও যেতে না পারায় ম্যান ইউতেই থেকে যেতে হয় তাকে।

এবার আল নাসরে যোগ দিলেন তিনি। তাতে ৩৭ বছর বয়সী এই তারকার ইউরোপীয় ফুটবলের ক্যারিয়ারটাও কার্যত শেষ হয়ে গেল। সৌদি এই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন যে ৪০ ছোঁয়ার অপেক্ষায় থাকবেন তিনি!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে রোনালদো

আপডেট সময় ০১:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২