ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬২৯ বার পড়া হয়েছে

রাজধানীর হাতির ঝিলের পশ্চিম চৌধুরীপাড়া দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে সোনিয়া (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতো।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সোনিয়া ভোলার চরফ্যাশন উপজেলার বেপারী বাড়ির দুলাল ব্যাপারীর মেয়ে। তিনি বর্তমানে হাতির ঝিলের চৌধুরী বাড়ির দ্বিতীয় তলায় ইকবাল হোসেনের বাড়িতে গৃহপরিচিকার কাজ করতেন।

বাড়ির মালিকের মেয়ে নুসরাত জাহান নুবায়রা জানান, গতরাতে তাদের কাজের মেয়ে সোনিয়া শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এসে ৯৯৯ এ বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানান। পরে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের কলেজের মর্গে পাঠায়। তবে কি কারণে সোনিয়া এক ঘটনা কি ঘটেছে তা বাড়ির মালিকপক্ষের কেউ জানেন না।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দিনো বন্ধু জানান, রাতে খবর পেয়েই ওই বাসায় গিয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে জানা যায় নিজের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এ বিষয়ে আমাদের তদন্তঅব্যাহত রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬