ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস

১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনুসন্ধান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৮৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার অমায়িক বাবুর বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিবন্ধন অধিদপ্তর। সাতক্ষীরা ল্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠান স্টেডফাস্ট ল্যান্ডসের স্বত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহ এ অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরার একটি জমির দলিল রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে দলিল সম্পাদন না করে আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে নিবন্ধন অধিদপ্তরের নির্দেশে গত ২৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন যশোর জেলার রেজিস্ট্রার আবু তালেব। এ সময় সাতক্ষীরার জেলা রেজিস্ট্রার হাফিজা রুমাও উপস্থিত ছিলেন। অভিযোগকারী এস এম জুলফিকার আলী জিন্নাহ জানান, সদর উপজেলার লক্ষ্মীদাড়ি মৌজার বিআরএস ৫০৮ নম্বর খতিয়ানের ২১০৫ দাগে ৩১ শতক জমির মধ্যে ১৮ শতক জমির মালিক খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা মোকছুদার রশিদ। তিনি দেশের বাইরে অবস্থান করায় সম্পত্তি দেখাশোনা ও হস্তান্তরের জন্য তার অনুকূলে একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, গত ১৬ নভেম্বর জমির মালিককে সঙ্গে নিয়ে সদর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে সাব-রেজিস্ট্রার বিভিন্ন অজুহাতে দলিল সম্পাদন বিলম্ব করেন। একপর্যায়ে তিনি সরাসরি ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দলিলটি ফেরত দেওয়া হয়।

জুলফিকার আলী জিন্নাহ আরও অভিযোগ করেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস দীর্ঘদিন ধরে দুর্নীতির কেন্দ্র হিসেবে পরিচিত। সাব-রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও কিছু অসাধু দলিল লেখকের মাধ্যমে সেখানে ঘুষ বাণিজ্য চলে বলে তার দাবি।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও যশোর জেলা রেজিস্ট্রার আবু তালেব সাংবাদিকদের বলেন, ‘তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনুসন্ধান

আপডেট সময় ০২:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬