সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

আইসিসির বর্ষসেরা মনোনয়নে বাবর-স্টোকসের সঙ্গে রাজা

আর মাত্র একদিন পর শেষ হতে যাচ্ছে চলতি বছর। খেলাধুলার অন্যান্য শাখার মতো এ বছরে ক্রিকেটের লড়াইটাও হয়েছে বেশ জমজমাট। বছরের অন্তিম ক্ষণে এসে বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইসিসি। 

বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স ট্রফির মনোনীত হয়েছেন চারজন পুরুষ ক্রিকেটার ও চারজন নারী ক্রিকেটার। পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক। বেন স্টোকস, বাবর আজম ও টিম সাইদির সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। মেয়েদের তালিকায় ইংল্যান্ডের ন্যাট সিভার ও ভারতের স্মৃতি মান্ধানার সঙ্গে আছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও অস্ট্রেলিয়ার বেথ মুনি।

আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছরে সবচেয়ে বড় চমক সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এ অলরাউন্ডার এ বছর সম্পূর্ণ নতুন রূপে নিজেকে তুলে ধরেছেন। ব্যাট ও বল হাতে দুর্দান্ত সব সাফল্য এনে দিয়ে দলকে বিশ্বমঞ্চে আবারও তুলে ধরেছেন। সব মিলিয়ে ২০২২ সালে ১৩৮০ রানের পাশাপাশি এ অলরাউন্ডার নেন ৩৩টি উইকেট। টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সংস্করণেই করেন ৬০০-এর বেশি রান। এছাড়াও টি-টোয়েন্টিতে এই বছর ১৫০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রাজা, বোলিংয়ে ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.১৩ করে রান।

বছরের শেষদিকে এসে টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন সৌদি। এর আগে তিন ফরম্যাত মিলিয়ে ৩১ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল সাউদির। বছরটা স্মরণীয় ছিল স্টোকসের জন্যও। গত বছরই টেস্ট ক্রিকেটে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে এ বছর নতুন কিছুর মন্ত্র শিখিয়েছেন এ অধিনায়ক। তার অধীনে ১০টি টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেটে বদলে দিয়েছে টেস্ট ক্রিকেটের পুরো ধরনটাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন স্টোকস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

আইসিসির বর্ষসেরা মনোনয়নে বাবর-স্টোকসের সঙ্গে রাজা

আপডেট সময় ০১:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২