ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে ফিরে আসার পথে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করে আসামিও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর দিগারকান্দা এলাকার রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। বর্তমানে ভুক্তভোগী রাসেল ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুলকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে থানায় ফেরার পথে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৫ সদস্য আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মূল আসামির বাবা সাগর আলীকে আটক করা হয়। পরবর্তীতে রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

হামলায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি চার সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছে থানা-পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামি আরিফুল ইসলামসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

আপডেট সময় ০২:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬