ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা আমি এমপি না হলেও চাঁপাইনবাবগঞ্জের ইশতেহার বাস্তবায়নে কাজ করব- হারুন অর রশিদ ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​ শেখ রেজাউল ইসলাম এমপি আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, এক প্রবাসী নিহত কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির অন্তত একজন ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি চাইছেন রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থী ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প

আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের হামলায় আহত যুবক

রাজবাড়ী আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তের হামলায় মো. আশরাফুল হক ওরফে ইনসান (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আহত ইনসান রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকার মুকুল রহমান ওরফে মুকুল ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের সামনে হাজিরা দিতে আসার সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে ইনসানের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত ৩১ ডিসেম্বর রাতে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর কলেজ পাড়ায় দুর্বৃত্তরা ইনসানকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে এতে সিফাত মণ্ডল (১২) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। উল্লেখ্য, ইনসানের নামে রাজবাড়ী থানায় হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্রসহ ১২টি মামলার রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের হামলায় আহত যুবক

আপডেট সময় ০৭:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬