সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ইরানের শাসনব্যবস্থার অন্তিম লগ্ন দেখছে জার্মানি

ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে সরকারের ওপর ক্রমেই চাপ বাড়ছে। এ বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। এ প্রেক্ষাপটে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস মঙ্গলবার বলেছেন, ইরানের শাসনব্যবস্থা কার্যত শেষের পথে।

ভারত সফরকালে বেঙ্গালুরুতে সাংবাদিকদের মেৎস বলেন, ‘যখন কোনো শাসনব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকে, তখন তা কার্যত শেষ হয়ে যায়।

তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস, আমরা এখন এই শাসনব্যবস্থার শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি।’

মেৎসের মতে, ইরানের নেতাদের ‘কোনো বৈধতা নেই’, কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত নন এবং জনগণ এখন ‘জেগে উঠছে’।

তিনি আরো বলেন, ‘আমি আশা করি, এই সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করার একটি পথ থাকবে।’

তিনি জানান, বার্লিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে ‘ইরানে একটি গণতান্ত্রিক সরকারের দিকে শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিত করা যায়’।

অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া দেশব্যাপী এই বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান শাসন করে আসা ধর্মতান্ত্রিক ব্যবস্থার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

একটি মানবাধিকার সংগঠনের মতে, বিক্ষোভ দমনের অভিযানে অন্তত ৬০০ মানুষ নিহত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ইরানের শাসনব্যবস্থার অন্তিম লগ্ন দেখছে জার্মানি

আপডেট সময় ০৩:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬