ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

প্রশ্ন ফাঁসের অভিযোগে নওগাঁয় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নওগাঁর ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক আনোয়ার হোসেন উপজেলার খড়মপুর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তির জানানো হয়, গত ৯ জানুয়ারি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের দ্বিতীয় তলার ২০২ নং কক্ষের পরীক্ষার্থী মো. আমির হামজা মোবাইল ফোনে এসএমএস দেখে উত্তর পূরণ করেন। পরে থানা পুলিশ পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এসএমএস এর মাধ্যমে অসৎ পন্থা অবলম্বন করেছে মর্মে ঘটনার সত্যতা স্বীকার করেন।

বিষয়টি নিয়ে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি ক্ষেতলাল উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্যাক্টর মো. সাকিল আহম্মেদ (৫২), জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-৫ জয়পুরহাটের একটি দল গত ১৩ জানুয়ারি রাত ১টার দিকে উপজেলার খড়মপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি মো. আনোয়ার হোসেনকে আটক করে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

প্রশ্ন ফাঁসের অভিযোগে নওগাঁয় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬