ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার প্রতিবাদে ব্যাংকারদের মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন যাত্রী সেজে ইয়াবার চালান, ৩,৫০০ পিস ই’য়াবাসহ ধরা খেলেন ব্যবসায়ী বাথরুমের ছাদেই গাঁজার চাষ,পুলিশের অভিযানে গ্রেপ্তার যুবক ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত লামায় ​পাওনা টাকা চাওয়ায় মারধর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে ফুটবল আনতে গিয়ে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ৭ শিক্ষককে বদলির প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নেতৃত্ব সংকটে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল

নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিহতের আপন ছোট ভাই।
র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ (৫৫) বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যাহ বাড়ির মৃত ছেলামত উল্যার ছেলে। তিনি নিহত আবু বকর ছিদ্দিকের (৬৬) আপন ছোট ভাই।
র‍্যাব জানায়, নিহত আবু বকর ছিদ্দিকের সঙ্গে হারুনুর রশিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৩০ ডিসেম্বর সকাল ৯টার দিকে বসতবাড়ির সামনে জমিতে হালচাষ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে হারুনুর রশিদ ধারালো ছেনি দিয়ে বড় ভাই আবু বকর ছিদ্দিকের দুই পায়ের হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলে থাকা অন্যান্য আসামিরা তাকে লাথি ও কিলঘুষি মারেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা আবু বকর ছিদ্দিককে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব আরও জানায়, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় ছায়া তদন্ত শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ সেলিনা পারভীন সড়ক এলাকা থেকে মূল অভিযুক্ত হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার প্রতিবাদে ব্যাংকারদের মানববন্ধন

নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬