ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার প্রতিবাদে ব্যাংকারদের মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন যাত্রী সেজে ইয়াবার চালান, ৩,৫০০ পিস ই’য়াবাসহ ধরা খেলেন ব্যবসায়ী বাথরুমের ছাদেই গাঁজার চাষ,পুলিশের অভিযানে গ্রেপ্তার যুবক ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যাত্রী সেজে ইয়াবার চালান, ৩,৫০০ পিস ই’য়াবাসহ ধরা খেলেন ব্যবসায়ী

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ অভিযানে বরগুনা সদর থানাধীন বরগুনা নতুন বাসস্ট্যান্ড এলাকা হতে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বরগুনা জেলার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বরগুনা জেলা পুলিশ বিভিন্ন অপরাধ দমন, চুরি—ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকবিরোধী অভিযানে দিন—রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে বরগুনা জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, বরগুনা এর নেতৃর্ত্বে অদ্য ২৪ জুলাই, ২০২৬ তারিখ আনুমানিক ১১:৪০ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ সাইতুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন ০২নং গৌরিচন্না ইউপি এর খেজুরতলা সাকিনস্থ বরগুনা পৌর বাসস্ট্যান্ড (নতুন বাসস্ট্যান্ড) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময়ে চট্টগ্রাম হতে বরগুনাগামী একটি যাত্রীবাহী পরিবহন নতুন বাসস্ট্যান্ডের সামনে বরগুনা টু বরিশাল মহাসড়কের উপর পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক জন ব্যাক্তি সুকৌশলে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে সন্দেহজনক ভাবে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করে যে তার নিকট অবৈধ মাদক দ্রব্য ইয়াবা রয়েছে। অতঃপর উপস্থিত জনতার সামনে ডিবি পুলিশ তাকে তল্লাশি কালে আটককৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগের ভিতর থেকে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আটককৃত ব্যাক্তির নাম ও ঠিকানাঃ মোঃ সাখাওয়াত হোসেন (৪৭),পিতা-মৃত হোসেন আলী, মাতা-হাজেড়া বেগম, সাং-পাতাকাটা, থানা ও জেলা –বরগুনা।

আটককৃত ব্যাক্তির নিকট জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যাক্তি দীর্ঘদীন যাবৎ অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তিনি চট্টগ্রামের টেকনাফ সহ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বরগুনা জেলাসহ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো অপরাধ, সন্দেহজনক কার্যকলাপ, মাদক সংক্রান্ত তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

যাত্রী সেজে ইয়াবার চালান, ৩,৫০০ পিস ই’য়াবাসহ ধরা খেলেন ব্যবসায়ী

আপডেট সময় ০৭:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬