ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার প্রতিবাদে ব্যাংকারদের মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন যাত্রী সেজে ইয়াবার চালান, ৩,৫০০ পিস ই’য়াবাসহ ধরা খেলেন ব্যবসায়ী বাথরুমের ছাদেই গাঁজার চাষ,পুলিশের অভিযানে গ্রেপ্তার যুবক ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত লামায় ​পাওনা টাকা চাওয়ায় মারধর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে ফুটবল আনতে গিয়ে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ৭ শিক্ষককে বদলির প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে ফুটবল আনতে গিয়ে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাঠে খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে গেলে সেটি আনতে নেমে পানিতে তলিয়ে যায় সে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসকিন চাঁপাচৌ গ্রামের রাজমিস্ত্রি নবী হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল তাসকিন। খেলার একপর্যায়ে ফুটবলটি মাঠ সংলগ্ন একটি পুকুরে গিয়ে পড়ে। বলটি তুলে আনার উদ্দেশ্যে সে পুকুরে নামলে পানির গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে তাসকিনকে উদ্ধার করেন। পরে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, “তাসকিন অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা নবী হোসেন ও পরিবারের সদস্যরা। তাদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে ফুটবল আনতে গিয়ে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৭:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬