ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা সবাই শ্রমিক বলে জানা গেছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার সুতাসি লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় জনতা জুট মিলের পিকআপ ভ্যানটি শ্রমিকদের নিয়ে বোয়ালমারী উপজেলার সুতাশি লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুট মিলের এক নারীসহ তিন শ্রমিকের মৃত্যু হয়।

এই ঘটনায় অন্তত আরো সাত শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় ০৫:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬