ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

  • কসবা প্রতিনিধি :
  • আপডেট সময় ০২:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৭১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসেম্বর ২০২৫ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নাজনীন সুলতানা। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কর্মকাণ্ডে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। দায়িত্ব গ্রহণের পর থেকে কসবা থানায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে তাঁর কার্যকর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ উপলক্ষে কসবা থানায় কর্মরত এএসআই মোঃ আমান উল্লাহ-ও জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা অর্জন করেন। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকেও এ পুরস্কার প্রদান করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওসি নাজনীন সুলতানার নেতৃত্বে কসবা থানার কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং মানুষের আস্থা বেড়েছে। তাঁর এই অর্জন কসবা থানা ও পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের জন্য এক গর্বের বিষয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

আপডেট সময় ০২:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬