সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মি. অ্যালবার্ট টি. গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মি. মোর্স এইচ. ট্যান, নর্থ আমেরিকার মুসিলম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতবিনিময়কালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি

আপডেট সময় ০৬:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬