সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ঠোঁটকে আকর্ষণীয় রাখতে কার্যকর টিপস

  • লাইফস্টাইল
  • আপডেট সময় ০১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে

আপনি প্রতিদিন অফিস কিংবা কোথাও ঘুরতে যাচ্ছেন, অবশ্যই আপনি সাজগোজ করেই বের হচ্ছেন? সে কারণে লিপস্টিক আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাতে সময় কম থাকলেও সহজেই ঠোঁট রাঙিয়ে নেওয়া সম্ভব হয়। তবে আপনি কি একই রকমভাবে লিপস্টিক পরতে পরতে হাঁফিয়ে গেছেন? এবার নতুন কিছু চাইছেন? তবে ফ্যাশন ট্রেন্ডের হাওয়ায় গা ভাসিয়ে ‘হ্যালো লিপস’ই হতে পারে আপনার ভরসা। এভাবে ঠোঁট রাঙালে নাকি চুম্বকের মতো পিছু নেবেন আপনার সঙ্গী। আসলে কি তাই?

এ বিষয়ে আমেরিকার বিখ্যাত রূপটানসামগ্রী সংস্থার প্রতিষ্ঠাতা ও রূপটানশিল্পী হুডা কাত্তান ‘হ্যালো টিপস’ কিংবা ‘হালো লিপস’-এর ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেই ভিডিওতে তিনি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছেন— কীভাবে ঠোঁট সাজাবেন, যা সবার মন ছুঁয়ে যায়। সেই ভিডিওর ঠোঁটসজ্জা নেটিজেনদের মাঝে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে ।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ‘হ্যালো লিপস’ কিংবা ‘হালো টিপস’ সাজাবেন—

প্রথমত এ ধরনের ঠোঁটসজ্জায় লিপস্টিক, লিপ লাইনার ও গ্লস প্রয়োজন। প্রথমে গোটা মুখে ফেসপাউডার লাগিয়ে নিন। এরপর ঠোঁটের আশপাশে ভালো করে লাগিয়ে নিন। এবার ব্রাউন ক্রিম ব্রোঞ্জার নিন। একটি সামান্য মোটা ব্রাশ। এরপর সূক্ষ্ম হাতে ঠোঁটে আউটলাইন করে নিন। এবার ঠোঁটের ওপরের দিকে ‘ভি’ অংশ কন্টুর করে নিন। উপরের ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগান। আর নিচের ঠোঁটে তুলনামূলক গাঢ় শেডের লিপস্টিক লাগান। উপরে হালকা শেডের লিপস্টিকের ওপর লাগান লিপ গ্লস। তবে তা যেন খুব বেশি না হয়, সেদিকে খেয়াল রাখুন। আর এভাবেই পাবেন স্টাইলিশ পাউটি লিপস। যার সাহায্যে ভিড়ের মাঝে আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। সঙ্গীর আরও কাছাকাছি আসতে পারেন আপনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ঠোঁটকে আকর্ষণীয় রাখতে কার্যকর টিপস

আপডেট সময় ০১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬