বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় কেক কর্তন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা করা হয়।
বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. জামাল পাশা রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য এম এ হেলাল, মন্জুর কাদের লিটন, এম এ মান্নান, নুরুল ইসলাম জুন, মোফাখখারুল ইসলাম বেলাল, মাহফুজার রহমান শাহীন, জুলফিকার, আশরাফুল আলম রনজু, সারিয়াকান্দি উপজেলা জাসাস’র সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, গাবতলি উপজেলা সভাপতি আরেফুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাগর, গাবতলী পৌর সভাপতি আলমগীর কবির, ধুনট উপজেলার সভাপতি এ কে আজাদ, শেরপুর উপজেলার সভাপতি মিজানুর রহমান বাবু, শিপনসহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মেহেদী হাসান লিটন, বগুড়া 























