ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু

এনজিওর ঋণের চাপে জয়পুরহাটে এক ব্যক্তির আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি গাছ থেকে আবু হাসান বাবু (৪৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু হাসান বাবু ওই কানচপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তিলকপুর পূর্ব বাজার এলাকায় মুড়ি-চানাচুর বিক্রি করতেন।

পুলিশ ও পরিবার জানা গেছে, সোমবার রাতে ঘরে ছিলেন আবু হাসান বাবু। ভোরে ঘুম থেকে উঠে বিছানায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। একপর্যায়ে বাড়ির সামনের একটি গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি গাছ থেকে নামিয়ে মরদেহ থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, আমার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন। সোমবার এনজিওর কিস্তির টাকা না দিতে পারায় এনজিওর কর্মীরা দুইবার বাসায় এসেছিলেন। এজন্য আমার স্বামী দুশ্চিন্তার মধ্যে ছিলো। এ কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি

এনজিওর ঋণের চাপে জয়পুরহাটে এক ব্যক্তির আত্মহত্যা

আপডেট সময় ০৬:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬