ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের

পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়াল ১৩ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে অভূতপূর্ব সাড়া মিলেছে। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধনকারীর সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেছে।

ইসির ওয়েবসাইট থেকে প্রাপ্ত হালনাগাদ তথ্যে দেখা যায়, এখন পর্যন্ত মোট ১৩ লাখ ২১ হাজার ৬৯০ জন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ১৩ লাখ ৯ হাজার ৭৪৭ জনের আবেদন অনুমোদন লাভ করেছে এবং ১১ হাজার ৯৪৩ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিবন্ধিত ভোটারদের মধ্যে ১১ লাখ ৩১ হাজার ৪৫৮ জন পুরুষ এবং ১ লাখ ৯০ হাজার ২৩০ জন নারী। এর মধ্যে বাংলাদেশ থেকে (ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তি) ৫ লাখ ৯৭ হাজার ৮৯৩ জন এবং বাকিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন এবারই প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর বা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, কারাবন্দি এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা ভোট দিতে পারবেন। নিয়ম অনুযায়ী, অ্যাপে সফলভাবে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে ইসি। ভোটাররা সেই ব্যালটে ভোট দিয়ে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রমের সময়সীমা প্রথমে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও ব্যাপক আগ্রহের কারণে তা বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, মিসর, ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়াল ১৩ লাখ

আপডেট সময় ১২:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬